Bartaman Logo
৮ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

শাহজাহানের জামিনের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

সন্দেশখালির শেখ শাহজাহানের জামিনের মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি অপূর্ব সিংহ রায়।

শাহজাহানের জামিনের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি
  • ৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্দেশখালির শেখ শাহজাহানের জামিনের মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি অপূর্ব সিংহ রায়। নিয়ম অনুযায়ী মামলাটি হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের বেঞ্চে ফেরত গিয়েছে। এবার কোন বেঞ্চে এই মামলার শুনানি হবে, তা ঠিক করবেন প্রধান বিচারপতি।    

Advertisement

সিবিআইয়ের মামলায় জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শাহজাহান। এর আগে তাঁর জামিনের আরজি খারিজ করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ রায়। বুধবার নতুন করে শাহজাহানের এই আবেদন শুনতে চাননি বিচারপতি সিংহ রায়। রেশন দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের অভিযোগে ২০২৪ সালের জানুয়ারি মাসে সন্দেশখালিতে তাঁর বাড়িতে তল্লাশি চালাতে যায় ইডি। তাঁর বাড়ির সামনে ইডি আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখান তাঁর অনুগামীরা। হামলাও চালানো হয়। সেই ঘটনার তদন্ত করছে সিবিআই। সেই মামলাতেই জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শাহজাহান।

Advertisement
সম্পর্কিত সংবাদ