Bartaman Logo
৮ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

কামারহাটিতে দুষ্কৃতীরাজ, ব্যবসায়ীকে মার-হুমকি

কামারহাটির নন্দননগরে দুষ্কৃতীরাজ। মিষ্টির দোকানিকে বেধড়ক মারধর করে খুনের হুমকি দিল দুষ্কৃতীরা।

কামারহাটিতে দুষ্কৃতীরাজ, ব্যবসায়ীকে মার-হুমকি
  • ৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: কামারহাটির নন্দননগরে দুষ্কৃতীরাজ। মিষ্টির দোকানিকে বেধড়ক মারধর করে খুনের হুমকি দিল দুষ্কৃতীরা। অভিযোগ, তৃণমূল জমানায় তোলাবাজি করা ওইসব দুষ্কৃতী নতুন করে দাপট দেখাতে শুরু করেছে। স্থানীয় বিজেপি নেতাদের ইন্ধনে ফের অসামাজিক কাজ শুরু হয়েছে। উদ্দেশ্য তোলাবাজি বজায় রাখা। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব কঠোর পদক্ষেপে নেওয়ার আশ্বাস দিয়েছে। বেলঘরিয়া থানার পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।

Advertisement

২/২৬ রামকৃষ্ণ পল্লি নন্দননগরের বাসিন্দা সুরজিৎ দত্ত। নন্দননগরের বটতলা রাধারমণ মিত্র বাজারে তাঁর মিষ্টির দোকান রয়েছে। এক ব্যবসায়ী মারা যাওয়ায় মঙ্গলবার বাজার বন্ধ ছিল। কিন্তু সুরজিৎবাবু দুই কর্মীকে নিয়ে দোকানের মধ্যে মিষ্টি বানাচ্ছিলেন। সন্ধ্যা নাগাদ আচমকা তিন দুষ্কৃতী তাঁর দোকানে ঢোকে। এরপর সুরজিৎবাবুকে গালিগালাজ শুরু করে। কি কারণে গালিগালাজ করা হচ্ছে, তা জানতে চান সুরজিৎবাবু। তখনই তাঁকে দোকান থেকে বাজারের মধ্যে তুলে নিয়ে যাওয়া হয়। রাস্তায় ফেলে মারধরের পাশাপাশি গুলি করে খুনের হুমকি দেওয়া হয়। বাড়িতে বোমা মারার হুঁশিয়ারিও দেওয়া হয়। এই দুষ্কৃতীরা আগে বাজারে তোলাবাজি করত। পালাবদলের পর আত্মগোপন করেছিল। অভিযোগ, তারা স্থানীয় এক বিজেপি নেতার ছত্রছায়ায় এসেছে। ওই দুষ্কৃতীদের দিয়ে আগের মতো তোলাবাজির পরিকল্পনা নিয়ে এগচ্ছেন ওই নেতা। তাই বাজারে ত্রাস তৈরি করতে এসব করানো হচ্ছে। বিজেপির কামারহাটি ২ মণ্ডল সভাপতি দেবাশিস দাস বলেন, কামারহাটিতে গুন্ডারাজ চলতে দেব না। আমিও এই খবর শুনেছি। পুলিশের কাছে কঠোর পদক্ষেপ নিতে অনুরোধ করব। দলের কেউ ইন্ধন দিচ্ছে কি না, তাও খতিয়ে দেখা হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ