নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিআইডির দেওয়া নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেতা অর্জুন সিং। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে রক্ষাকবচের আর্জি জানিয়েছেন তিনি। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আদালত।
Advertisement
চার বছর আগে ভাটপাড়া পুরসভার একটি মামলায় অর্জুনকে তলব করেছে সিআইডি। আগামী ১২ নভেম্বর বেলা ১১টায় তাঁকে ভবানী ভবনে হাজির হতে বলা হয়েছে। ২০২০ সালে ভাটপাড়া পুরসভায় প্রায় চার কোটি টাকার দুর্নীতিতে নাম জড়িয়েছে এই বিজেপি নেতার। ওই সময় ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকার পাশাপাশি ভাটপাড়া-নৈহাটি সমবায় ব্যাঙ্কেরও চেয়ারম্যান ছিলেন অর্জুন। ওই সময় সমবায় ব্যাঙ্কে প্রচুর টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। সেই মামলায় অর্জুনকে তলব করেছে সিআইডি।
বুধবার অর্জুনের আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেলকে নির্দিষ্ট কোনও কারণ ছাড়াই নোটিস পাঠানো হয়েছে। এর পিছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে দাবি করেন তিনি। অর্জুনের আইনজীবীর দাবি, স্রেফ হয়রানির লক্ষ্যেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই নোটিস পাঠানো হয়েছে। এই নোটিস খারিজ করা হোক এবং তাঁকে রক্ষাকবচ দেওয়া হোক। সোমবার মামলার শুনানির সম্ভাবনা।