Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

বিপাকে শচীন

যৌন হেনস্তার অভিযোগে শুক্রবার গ্রেফতার হন সঙ্গীত পরিচালক শচীন সাংভি। তবে কিছুক্ষণের মধ্যেই জামিনও পেয়ে যান তিনি। বলিউডের ‘শচীন-জিগার’ জুটি যথেষ্ট পরিচিত।

বিপাকে শচীন
  • ২৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

যৌন হেনস্তার অভিযোগে শুক্রবার গ্রেফতার হন সঙ্গীত পরিচালক শচীন সাংভি। তবে কিছুক্ষণের মধ্যেই জামিনও পেয়ে যান তিনি। বলিউডের ‘শচীন-জিগার’ জুটি যথেষ্ট পরিচিত। ‘আজ কি রাত’ খ্যাত মিউজিক পরিচালক জুটির একজন গ্রেফতার হওয়ায় হতাশ অনুরাগীরা। জানা গিয়েছে, ২৯ বছর বয়সি এক মহিলা শচীনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এরপরই গ্রেফতার করা হয় তাঁকে। পরে অবশ্য জামিন পান শিল্পী। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে খবর। ঘটনার তদন্ত চলছে। যদিও শচীনের আইনজীবী যাবতীয় অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন। একটি বিবৃতি প্রকাশ করে তাঁর দাবি, ‘অভিযোগের পক্ষে কোনও প্রমাণ নেই। বেআইনিভাবে শচীনকে আটক করা হয়েছিল। অবশ্য সঙ্গে সঙ্গে ছেড়েও দিতে হয়েছে।’ উল্লেখ্য, সদ্য মুক্তিপ্রাপ্ত আয়ুষ্মান খুরানা অভিনীত ‘থামা’ ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন এই জুটি।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ