Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

২০০২-এর ভোটার তালিকায় নাম নেই সব্যসাচী দত্তের

২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই বিধাননগর পুরসভার কাউন্সিলার তথা বারাসত সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান সব্যসাচী দত্তর।

২০০২-এর ভোটার তালিকায় নাম নেই সব্যসাচী দত্তের
  • ১১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই বিধাননগরপুরসভার কাউন্সিলার তথা বারাসত সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান সব্যসাচী দত্তর। সোমবার মধ্যমগ্রামে এক দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে নিজের নাম বাদ পড়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান তিনি। তখনই বিষয়টি জানাজানি হয়। ইতিমধ্যে তিনি বিষয়টি জেলাশাসকের নজরে এনেছেন বলে জানান। সব্যসাচীর দাবি, জেলাশাসক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি বিভিন্ন ভোটার সহায়তা কেন্দ্রে যাচ্ছি। অথচ আমার নামই নেই ২০০২ সালের ভোটার তালিকায়। এটা আমি জেলশাসককে জানিয়েছি।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ