মালাপ্পুরম: নাবালিকা সৎ মেয়েকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে বিরল সাজা ঘোষণা করল কেরলের আদালত। অভিযুক্তকে ১৪১ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।
Advertisement
জানা গিয়েছে, অভিযুক্ত ও নির্যাতিতা কিশোরী তামিলনাড়ুর বাসিন্দা। ২০১৭ সাল থেকে অভিযুক্ত তার সৎ মেয়ের উপর যৌন নির্যাতন চালাত বলে পুলিস জানিয়েছে। ওই নাবালিকার মা কাজে বেরিয়ে যেতেন। সেই সুযোগেই বছরের পর বছর ধর্ষণ করে গিয়েছে তার সৎ বাবা। সম্প্রতি এক বন্ধুর পরামর্শে মা’কে গোটা ঘটনা জানায় নির্যাতিতা কিশোরী। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, পকসো সহ বিভিন্ন আইনে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন মাঞ্জেরি ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক আশরফ এএম।
আদালত সূত্রে খবর, প্রথম একটি মামলায় ধৃতের ৪০ বছরের জেল হয়েছে। তারপর নানা ধারায় আরও তার আরও ১০১ বছরের কারাদণ্ড হয়েছে। একইসঙ্গে ৭ লক্ষ ৮৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। ওই টাকা থেকেই নির্যাতিতা নাবালিকাকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানা যাচ্ছে।