Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬

র‌্যাগিংয়ে ভিডিও

র‌্যাগিংয়ে ভিডিও
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বিছানায় শুয়ে এক পড়ুয়া। হাত ও পা বাঁধা। ওই অবস্থায় কাঁটা কম্পাস দিয়ে তাঁর শরীরে খোঁচা দিচ্ছে একজন। অন্যরা ক্ষতস্থানে ছিটিয়ে দিচ্ছে সাদা রঙের গুঁড়ো। তীব্র যন্ত্রনায় কাতরাচ্ছেন ওই পড়ুয়া। কান্নার আওয়াজ মিলিয়ে যাচ্ছে সিনিয়র ছাত্রদের অট্টহাসিতে। কেরলের কোট্টায়ামে সরকারি নার্সিং কলেজের হস্টেলে র‌্যাগিংয়ের এমন ভিডিও দেখে আঁতকে উঠেছেন সবাই। ওই কলেজে গোপনাঙ্গে ডাম্বেল ঝুলিয়ে, কম্পাসের আঘাতে র‌্যাগিংয়ের ঘটনা ঘিরে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে। এবার ভিডিও সামনে এল। এই ঘটনায় তৃতীয়বর্ষের পাঁচ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিস। তাদের বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ