২৯ জুন, কিয়েভ: প্রায় বছর তিনেক ধরে চলা রুশ-ইউক্রেন যুদ্ধে বড়সড় আপডেট। সাম্প্রতিক সময়ের মধ্যে ইউক্রেনে সবচেয়ে বড় বিমান হামলা করল রাশিয়া। হামলার জেরে মৃত্যু হয়েছে ইউক্রেনের এফ-১৬ যুদ্ধ বিমানের এক পাইলটের।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এদিন জানান, রাশিয়া ৪৭৭টি ড্রোন এবং ৬০টি মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। এই হামলার জেরেই মৃত্যু হয়েছে এফ-১৬ যুদ্ধ বিমানের পাইলটের। তিনি রাশিয়ান আক্রমণ ঠেকানোর জন্য কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন জেলেনস্কি।
পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, রাশিয়ার হানায় একটি শিশুও আহত হয়েছেন। একটি আবাসিক বিল্ডিংকেও রুশ বাহিনী টার্গেট করেছিল বলে দাবি করেন জেলেনস্কি। তিনি জানান, আক্রমণের জন্য যে ড্রোনগুলি ব্যবহার করেছে তার বেশিরভাগই ইরানের তৈরি ড্রোন।
একাধিক সূত্রে দাবি করা হয়েছে, এই হামলা ঠেকাতে ইউক্রেনের একাধিক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে, ইউক্রেনীয় বিমান বাহিনী ২৪৯টি ড্রোনকে গুলি করে মাটিতে নামিয়েছে বলে দাবি করা হয়েছে।