Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

হবু জামাইয়ের জন্ম শংসাপত্র জাল করে রূপশ্রীর টাকার আবেদন!

হবু জামাইয়ের জন্ম শংসাপত্র জাল করে বিডিও অফিসে রূপশ্রী প্রকল্পে টাকার আবেদন। তদন্তে সবটা ফাঁস হতেই পাত্রীর বাবা-মায়ের নামে পুলিসে অভিযোগ দায়ের করল জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসন।

হবু জামাইয়ের জন্ম শংসাপত্র জাল করে রূপশ্রীর টাকার আবেদন!
  • ২৪ মে, ২০২৫ ২০:০৫
Prefer us on Google

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা: হবু জামাইয়ের জন্ম শংসাপত্র জাল করে বিডিও অফিসে রূপশ্রী প্রকল্পে টাকার আবেদন। তদন্তে সবটা ফাঁস হতেই পাত্রীর বাবা-মায়ের নামে পুলিসে অভিযোগ দায়ের করল জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসন। অভিযোগ হাতে পেয়েই পাত্রীর বাবা-মাকে শনিবার গ্রেপ্তার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস। ধৃতদের বাড়ি জলপাইগুড়ি শহর সংলগ্ন খড়িয়া পঞ্চায়েতের সুকান্তনগর এলাকায়। 

Advertisement

আইসি সঞ্জয় দত্ত জানিয়েছেন, ‘ধৃতদের এদিন আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পাত্রীর বাবাকে হেফাজতে চাওয়া হয়েছিল। আদালত তার চারদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে। কে ওই জাল জন্ম শংসাপত্র বানিয়ে দিয়েছে, ধৃতকে জেরা করে তা জানার চেষ্টা চলছে।’

জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার বলেন, ‘হবু জামাইয়ের জন্ম শংসাপত্র জাল করে রূপশ্রী প্রকল্পে টাকা পাওয়ার জন্য জমা দিয়েছিল পাত্রীর পরিবার। শংসাপত্রটি দেখে সন্দেহ হয়। তদন্ত করতেই জানা যায়, সেটি জাল। এরপরই পাত্রীর বাবা-মায়ের বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করা হয়েছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ