ব্রেস্ট ক্যানসার সচেতনতায় রুবি ক্যানসার সেন্টার
  • ৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্রাথমিক পর্যায়েই ব্রেস্ট ক্যানসারের শনাক্তকরণ ও সময়মতো চিকিৎসা নিয়ে সচেতনতা বাড়াতে সম্প্রতি পদযাত্রার আয়োজন করে রুবি ক্যানসার সেন্টার। সামিল হন সাড়ে তিনশোরও বেশি মানুষ। সেখানে ছিলেন ১৫ জন ক্যানসারজয়ী, চিকিৎসক, নার্সিং পড়ুয়া ও বিশিষ্ট ব্যক্তিরা। চিকিৎসকরা জানান, দেশে প্রতি চার মিনিটে একজন মহিলা ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হন। প্রতি আট মিনিটে একজনের মৃত্যু হয়। অথচ বহু ক্ষেত্রেই রোগ ধরা পড়ে পরে। প্রাথমিক পর্যায়ে অসুখ শনাক্ত হলে চিকিৎসায় সাফল্যের সম্ভাবনা অনেকগুণ বাড়ে। তাই ব্রেস্টে ব্যথাহীন পিণ্ড, ত্বকের পরিবর্তন, অস্বাভাবিক নিঃসরণ বা ব্রেস্টের আকারে পরিবর্তন হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ব্রেস্ট ক্যানসার নির্ণয়ে ম্যামোগ্রাফির ওপরও জোর দিতে বলেন চিকিত্‍সকরা। পদযাত্রায় ছিলেন শিল্প-সংস্কৃতি জগতের বহু বিশিষ্ট নাম। যেমন ফাল্গুনী চট্টোপাধ্যায়, সুদেষ্ণা রায়, চন্দন সেন প্রমুখ। ক্রীড়াজগৎ থেকে ছিলেন দোলা বন্দ্যোপাধ্যায়।

Advertisement