Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

রাতের শহরে মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত ৩

রাতের শহরে মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত ৩
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
কলকাতা: খাস কলকাতায় মদ্যপদের হাতে আক্রান্ত হতে হল দুই যুবতীকে! প্রতিবাদ করায় মারধর করা হয় তাঁদেরই সঙ্গী এক পুরুষ বন্ধুকেও। ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার রাতে দমদম পার্ক এলাকায়। এর জেরে শোরগোল শুরু হয়ে গিয়েছে এলাকায়। রাতেই পুলিসে অভিযোগ দায়ের করেন আক্রান্তরা। তদন্তে নেমে ইতিমধ্যেই  স্থানীয় একটি হোটেল থেকে ২ অভিযুক্তকে আটক করেছে পুলিস।
Advertisement
ঠিক কী হয়েছিল ওই দুই যুবতীর সাথে? গতকাল রাতে নাচের ক্লাস থেকে বাড়ি ফিরছিলেন তাঁরা। সঙ্গে ছিলেন এক পুরুষ বন্ধুও। অভিযোগ, দমদম পার্কের কাছে কয়েকজন দুষ্কৃতী ওই যুবতীদের কটূক্তি করে। প্রতিবাদ করতে গেলে তাঁদের হেনস্থা এবং মারধর করা হয়। যুবকটি বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয় বলেই অভিযোগ। রাতেই লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।  এরপরই তদন্তে নেমে  স্থানীয় একটি হোটেল থেকে দু’জন অভিযুক্তকে আটক করে পুলিস।
সম্পর্কিত সংবাদ