Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রাস্তা থেকে ইমারতি সামগ্রী সরাতে বাধা পুলিসকে, আক্রান্ত সাংবাদিক

রাস্তা থেকে ইমারতি সামগ্রী সরাতে বাধা পুলিসকে, আক্রান্ত সাংবাদিক
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তারকেশ্বর: খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন এক সাংবাদিক। ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের তেঘরী এলাকায়। আক্রান্ত সাংবাদিক সুভাষ মজুমদার একটি বৈদ্যুতিন চ্যানেলে কাজ করেন। শুক্রবার তেঘরীতে রাস্তার ধারে বালি মজুত করেছিল এক ব্যক্তি। সেই বালি সরাতে গিয়ে হেনস্তার মুখে পড়েন পুলিস কর্মীরা। তাঁদের বাধা দেওয়া হয়। সেই সময় ওই সাংবাদিক খবর সংগ্রহ করতে ওই এলাকায় গিয়েছিলেন। তাঁকে দেখে তেলেবেগুনে জ্বলে ওঠেন ওই ব্যক্তি। তিনি নিজেকে সেনাবাহিনীর প্রাক্তন কর্মী হিসেবে পরিচয় দিয়ে হুমকি দিতে থাকেন। তিনি তারকেশ্বরের কেটরায় থাকেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় তেঘরীতে ব্যাপক শোরগোল পড়েছে। মূলত দুর্ঘটনা এড়াতেই রাস্তার ধারে ইমারিত সামগ্রী রাখা যাবে না বলে প্রচার চালিয়েছিল হুগলি গ্রামীণ জেলা পুলিস। সেই প্রচারের পরেও ওই এলাকায় বেশ কিছু ব্যক্তি ও ব্যবসায়ী প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তার ধারে জায়গা দখল করে ইমারতি সামগ্রী মজুত করে রাখছিলেন। পুলিসের কাছে অভিযোগ যেতেই এদিন বিকেলে জেসিবি নিয়ে সেসব সরাতে যান তারকেশ্বর থানার পুলিস কর্মীরা। সেই খবর সংগ্রহ করতে যান সাংবাদিকরা। অভিযোগ, সেই সময় সাংবাদিক আক্রান্ত হন। এ নিয়ে সুভাষ মজুমদার তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ