Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রাস্তা সংস্কারের কাজ জোরকদমে

রাস্তা সংস্কারের কাজ জোরকদমে
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, গঙ্গারামপুর: পুর উৎসবকে সামনে রেখে রাস্তা সংস্কারের কাজের গতি আনতে এবার তদারকি শুরু করলেন চেয়ারম্যান প্রশান্ত মিত্র। গঙ্গারামপুর পুর উৎসবের সূচনা হয়ে গিয়েছে। ২৫ ও ২৬ জানুয়ারি মূল অনুষ্ঠান শুরু হবে গঙ্গারামপুর ফুটবল মাঠে। পুর উৎসবকে সামনে রেখে পুরসভা প্রায়  ২ কোটি বরাদ্দে ২৫টি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের কাজে হাত দেয়। এখনও শহরের বেশ কিছু রাস্তা সংস্কারের কাজ শেষ হয়নি। 
Advertisement
এদিকে পুর উৎসব শহরজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে। বেহাল রাস্তার কারণে দুর্ভোগে পড়ুন শহরবাসী, সেটা বরদাস্ত করবে না পুর কর্তৃপক্ষ। এদিন সকাল সকাল অফিস যাওয়ার আগেই চেয়ারম্যান প্রশান্ত মিত্র শহরের রাস্তা সংস্কারের কাজ ঘুরে দেখেন। কাজের গতি আনতে ঠিকাদার সংস্থাকে নির্দেশ দেন। পুর উৎসবের মূল অনুষ্ঠানের আগে রাস্তা সংস্কারের কাজ শেষ করার টার্গেট দিয়েছেন চেয়ারম্যান। 
গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন, পুর উৎসবকে সামনে রেখে শহরের ২৫ টি গুরুত্বপূর্ণ পিচ ও ঢালাই রাস্তা সঙ্গস্কারের কাজে হাত দেওয়া হয়। সেই রাস্তার কাজ আমি নিজে ঘুরে দেখেছি। কাজের গতি আনতে নির্দেশ দিয়েছি। পুর উৎসবের মধ্যে সমস্ত রাস্তার কাজ শেষ করতে হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ