Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

রাস্তায় পড়ে মৃত্যু বৃদ্ধের

রাস্তায় পড়ে মৃত্যু বৃদ্ধের
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাস্তায় রহস্যজনকভাবে পড়ে গিয়ে মৃত্যু হল প্রবীণ এক ব্যক্তির। নাম অর্জুন রাম (৬৫)। সোমবার সন্ধ্যা পৌনে ৭টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে নাকতলা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে নেতাজিনগর থানার পুলিস। প্রাথমিক তদন্তে নেতাজিনগর থানার পুলিস জানতে পেরেছে, নাকতলা রোডের বাসিন্দা অর্জুন রাম রাস্তার পাশে চাইনিজ স্টল থেকে স্ন্যাক্স ও চা খেয়ে বাড়ি ফিরছিলেন। আচমকাই তিনি রাস্তায় উপর পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা তেমনটাই পুলিসকে জানিয়েছেন। ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বৃদ্ধের ছেলে রাজকুমার রাম। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে তিনি বাবাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করেন।  সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই বৃদ্ধের। পুলিস সূত্রে খবর, ওই ব্যক্তির মাথার পিছনে গভীর ক্ষত রয়েছে। রাস্তায় পড়ে যাওয়ার জেরেই ওই ক্ষত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ