Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

রাস্তা নিয়ে বিক্ষোভের মুখে বিধায়ক

রাস্তা নিয়ে বিক্ষোভের মুখে বিধায়ক
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: জনসংযোগে গিয়ে ফের বিক্ষোভের মুখে পড়লেন চুঁচুড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার। বৃহস্পতিবার চুঁচুড়ার সিংহীবাগান এলাকায় গিয়েছিলেন বিধায়ক। সেখানে রাস্তা না হওয়া নিয়ে তাঁকে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয়। বিধায়ক অবশ্য বলেন, আমি মানুষের ক্ষোভের হদিশ পেতেই রাস্তায় নেমেছি। মানুষের প্রয়োজনের কথা জেনে উন্নয়নের কাজ করতে হবে। আমি চাই, মানুষ মন খুলে সব কথা বলুন। প্রসঙ্গত, বুধবার থেকে জনসংযোগ যাত্রা শুরু করেছেন তিনি। প্রথম দিন থেকেই তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ