Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রাস্তা আটকে ছাত্রীকে হেনস্তা আরামবাগে

রাস্তা আটকে ছাত্রীকে হেনস্তা আরামবাগে
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: টিউশন পড়তে যাওয়ার রাস্তায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে আটকে হেনস্তার অভিযোগ উঠেছে কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। সোমবার সকালে আরামবাগ থানা এলাকার একটি গ্রামে ঘটনাটি ঘটে। ছাত্রীর পরিবারের তরফে এদিনই আরামবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি ওই ছাত্রীকে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
Advertisement
ওই ছাত্রীর মা বলেন, কিছুদিন ধরেই কয়েকজন দুষ্কৃতী আমার মেয়েকে হেনস্তা করছিল। এদিন সকালে আমার মেয়ে বাড়ি থেকে টিউশন পড়তে বেরিয়েছিল। তখন ওরা ফের আমার মেয়ের রাস্তা আটকায়। সামনের একটি জঙ্গল থেকে বেরিয়ে তিনজন দুষ্কৃতী ওকে মুখ চেপে নিয়ে যায়। পরে ওকে জোর করে তরলজাতীয় কিছু খাইয়ে দেয়। তারপর ওরা মেয়েকে সেখানে ফেলে রেখে পালায়। মেয়ে অসুস্থ হয়ে পড়ে। বমি করতে থাকে। বমির সঙ্গে রক্ত উঠছিল। তাঁর আরও অভিযোগ, মাস তিনেক আগে দুষ্কৃতীরা মেয়ের কাছ থেকে ফোন নম্বর চায়। তা না দেওয়ায় কয়েকজন দুষ্কৃতী এই কাণ্ড ঘটাচ্ছে। কিছুদিন আগে রাস্তাতে মেয়েকে ঘিরে ধরে হেনস্তা করে। আমরা চাই, দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। 
Advertisement
সম্পর্কিত সংবাদ