নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রিষড়ার আট নম্বর ওয়ার্ডের একটি গলির ভিতর থেকে উদ্ধার হয় এক যুবকের রক্তাক্ত দেহ। মৃতের নাম অভিষেক পাসোয়ান(২২)। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, তাঁকে ছুরি দিয়েই খুন করা হয়েছে। তবে, কী কারণে খুন তা খতিয়ে দেখছে তদন্ত নেমেছে পুলিস।



