Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রেশন দুর্নীতি, গ্রামীণ হাওড়ায় ইডি

রেশন দুর্নীতি, গ্রামীণ হাওড়ায় ইডি
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, উলুবেড়িয়া: রেশন দুর্নীতি মামলায় বুধবার সকালে হাওড়ার একাধিক জায়গায় হানা দিলেন ইডির আধিকারিকরা। এদিন সকালে তাঁরা শ্যামপুরের শশাটিতে পার্থেন্দু জানা নামের এক ব্যবসায়ীর বাড়িতে যান। সূত্রের খবর, ওই ব্যবসায়ী ধান কেনাবেচার সঙ্গে যুক্ত। এছাড়াও তাঁর একাধিক ব্যবসা রয়েছে। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর বিকেল ৫টা নাগাদ ইডির আধিকারিকরা ওই বাড়ি থেকে বেরিয়ে যান। অন্যদিকে, আমতার রাজাপুর থানার অভিরামপুরে শ্রীরামপুর সুমদা প্রাথমিক সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে হানা দেয় ইডির আরেকটি টিম। সেখানে তল্লাশি সেরে আধিকারিকরা বেলা ১টা নাগাদ চলে যান। জগৎবল্লভপুরের দক্ষিণ সন্তোষপুরে কৃষ্ণপদ মাল নামের এক রেশন ডিলারের বাড়ি ও গুদামে হানা দেয় ইডি। পাশাপাশি মাজু গ্রামে ওই রেশন ডিলারের আরও একটি বাড়িতেও যান আধিকারিকরা। এই তল্লাশি নিয়ে আধিকারিকরা সরাসরি কিছু না জানালেও সূত্রের খবর, রেশন দুর্নীতি মামলার তদন্তের স্বার্থেই তাঁরা এদিন একযোগে হানা দেন গ্রামীণ হাওড়ার এই এলাকায়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ