Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রেশন ডিলারদের ডেপুটেশন

রেশন ডিলারদের ডেপুটেশন
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিভিন্ন দাবিতে সোমবার খাদ্যশ্রী ভবনে গিয়ে খাদ্যদপ্তরের কাছে ডেপুটেশন দিল রেশন ডিলারদের সংগঠন। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সদস্যরা বাবুঘাট থেকে মিছিল করে মির্জা গালিব স্ট্রিটে খাদ্যশ্রী ভবনের সামনে আসে। সেখানে সভা করার পর সংগঠনের এক প্রতিনিধি দল গিয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের উদ্দেশে লেখা একটি স্মারকলিপি জমা দেয়। তখন দপ্তরে খাদ্যমন্ত্রী না-থাকায় তাঁর দপ্তরের তরফে স্মারকলিপি গ্রহণ করা হয়। ডিলারদের কমিশন বৃদ্ধি, বিকল্প ব্যবস্থার মাধ্যমে আয় বাড়ানোর ব্যবস্থাসহ মোট ৩০ দফা দাবি পেশ করা হয়েছে ওই স্মারকলিপিতে। এই দাবিগুলি নিয়ে রাজ্য ও সর্বভারতীয় পর্যায়ে সংগঠন আগামী দিনে আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ