Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

রশ্মিকাকে ভয় পান ভিকি

রশ্মিকাকে ভয় পান ভিকি
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
‘আমি রশ্মিকাকে ভয় পাই’— সহজ এই স্বীকারোক্তি করলেন অভিনেতা ভিকি কৌশল। ক‌্যামেরার সামনে সহকর্মীর সম্পর্কে এই সরল সত্যি ক’জনই বা বলতে পারেন? ভিকি কৌশল এবং রশ্মিকা মন্দানাকে প্রথম জুটি হিসেবে ‘ছাভা’ ছবিতে দেখবেন দর্শক। লক্ষ্মণ উতেকর পরিচালিত ছবিটি মুক্তি পাচ্ছে প্রেমদিবসের মরশুমে। তারই প্রচারে গিয়ে ভিকি বলেন, ‘রশ্মিকা খুব সৎ মানুষ। নিজের পছন্দের কথা যখন বলে তার মধ্যে এত সততা রয়েছে, সেটা শেখার।’ কিন্তু ভয়ের কারণ কী? ভিকি জানিয়েছেন, অভিনেত্রী হিসেবে রশ্মিকার পরিশ্রম, দক্ষতা প্রশ্নাতীত। ক্যামেরার সামনে নায়িকা কখন কী করবেন, তা আগে থেকে বোঝা মুশকিল। তাই কাজের ময়দানে রশ্মিকাকে সমঝেই চলেন ভিকি। তাঁদের জুটি দর্শকের কেমন লাগবে, এখন তা জানার অপেক্ষায় রয়েছেন নির্মাতারা। শোনা যাচ্ছে, এই  ছবিতে নাকি অজয় দেবগণও রয়েছেন। না, তাঁকে দেখতে পাবেন না আপনি। বরং শুনতে পারবেন। বলি পাড়ায় জল্পনা, অজয় দেবগণের ভয়েজ ওভার রয়েছে ছবিতে। কণ্ঠের মাধ্যমে দর্শককে মুগ্ধ করতে পারেন যে সমস্ত অভিনেতারা, তাঁদের মধ্যে অন্যতম অজয়। সে কারণেই নির্মাতাদের তরফে তাঁকে ভয়েজ ওভারের জন্য অফার দেওয়া হয়। অজয়ের কণ্ঠের উপস্থিতি ছবিকে অন্যমাত্রায় নিয়ে যাবে বলেই ধারণা নির্মাতাদের। জানা গিয়েছে, গত সপ্তাহে এই ছবির জন্য ভয়েজ ওভার শেষ করেছেন অভিনেতা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ