Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকার আলমারি ভেঙে ১০ হাজার টাকা চুরি, বেহালায় তুমুল চাঞ্চল্য

স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকার আলমারি ভেঙে ১০ হাজার টাকা চুরি, বেহালায় তুমুল চাঞ্চল্য
  • ১৭ মার্চ, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় স্কুলে চুরি। ভারপ্রাপ্ত শিক্ষিকার ঘরের আলমারি ভেঙে স্কুলের ১০ হাজার টাকা গায়েব করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বেহালা বাণীতীর্থ গার্লস হাই স্কুলে। এই ঘটনায় পর্ণশ্রী থানায় রবিবার সকালে লিখিত অভিযোগ করেছেন স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা শর্মিষ্ঠা চক্রবর্তী। তদন্তে নেমে ঘটনাস্থল পরিদর্শন করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগের অফিসাররা।

Advertisement

রবিবার সকালে ভারপ্রাপ্ত শিক্ষিকার ঘরের দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন নিরাপত্তারক্ষীরা। ভিতরে ঢুকে তাঁরা দেখেন, আলমারিও ভাঙা। দ্রুত স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকাকে ফোন করে বিষয়টি জানান তাঁরা। ওই শিক্ষিকা এসে ভাঙা আলমারি খুলে দেখেন, স্কুলের রক্ষণাবেক্ষণের কাজের জন্য রাখা ১০ হাজার টাকা গায়েব হয়েছে। এরপরেই থানায় অভিযোগ জানান তিনি। ঘটনার তদন্তভার গ্রহণ করেছে লালবাজার। দোল উপলক্ষ্যে শুক্রবার ও শনিবার স্কুল বন্ধ ছিল। প্রাথমিক তদন্তের পর গোয়েন্দারা জানাচ্ছেন, শুক্রবার কিংবা শনিবারই চুরির ঘটনাটি ঘটেছে। তবে ঠিক কবে ঘটনাটি ঘটেছে, তা জানতে ইতিমধ্যেই স্কুল প্রাঙ্গণের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
লালবাজার সূত্রের অনুমান, স্কুলের ভিতরের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত। ভারপ্রাপ্ত শিক্ষিকা শর্মিষ্ঠা চক্রবর্তীর কাছে স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের একটি তালিকা চেয়েছেন গোয়েন্দারা। প্রাথমিকভাবে সন্দেহভাজনের একটি তালিকা তৈরি করা হচ্ছে। সন্দেহভাজনদের মোবাইলের কল ডিটেলস রেকর্ড বা সিডিআর খতিয়ে দেখা হবে। শুক্র ও শনিবার স্কুলে কেউ এসেছিলেন কি না, তাও যাচাই করবেন তদন্তকারীরা। লালবাজারের এক আধিকারিক জানিয়েছেন, সবদিক খোলা রেখেই তদন্ত চলছে। এই ঘটনার সঙ্গে বাইরের কেউ যুক্ত রয়েছে কি না, তাও গোয়েন্দাদের আতসকাচের তলায়। এদিন ঘটনাস্থলে যান গোয়েন্দা বিভাগের সায়েন্টিফিক উইং। তাঁরা বেশ কিছু জায়গার ছবি নিয়েছেন। ত্রিমাত্রিক ম্যাপিংয়ের সাহায্যও নিতে পারেন গোয়েন্দারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ