Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রিপোর্ট কার্ড পেশ গৌতমের নতুন রূপ দেওয়ার কাজ চলছে শিলিগুড়িকে

রিপোর্ট কার্ড পেশ গৌতমের নতুন রূপ দেওয়ার কাজ চলছে শিলিগুড়িকে
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়িকে নতুন রূপ দেওয়ার লক্ষ্যে কাজ করে চলেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত শিলিগুড়ি পুরসভা। শনিবার তৃণমূল পরিচালিত পুরসভার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন মেয়র গৌতম দেব। এদিন দীনবন্ধু মঞ্চে এই অনুষ্ঠানে তিনি গত তিন বছরে কাজের খতিয়ান লিখিত আকারে সর্বসাধারণের মাঝে তুলে ধরেন।
Advertisement
বামেদের কটাক্ষ করে মেয়র বলেন, অতীতে শিলিগুড়ি পুরসভায় যারা ক্ষমতায় ছিলেন তারা এভাবে রিপোর্টকার্ড আকারে নিজেদের কাজের পারফরম্যান্স সাধারণ মানুষের হাতে তুলে দেয়নি। তৃণমূল শিলিগুড়ি পুরসভায় ক্ষমতায় আসার পর সাংস্কৃতিক বিকাশ, ক্রীড়ার প্রসারের পাশাপাশি মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির উপর বিশেষ জোর দিয়েছে। সেইমতো ওয়ার্ড উৎসব শিলিগুড়ি শহরের সামগ্রিক উৎসবের চেহারা নিয়েছে। ক্রীড়া ক্ষেত্রেও বিকাশ ঘটেছে। এই তিনবছরে বিভিন্ন ইভেন্টে মেয়র কাপ প্রতিযোগিতার আয়োজন করেছে। ক্রিকেট, ফুটবল, ভলিবল, খো-খো, দাবা প্রতিটি ক্ষেত্রেই প্রতিযোগিতা হচ্ছে বলে জানান মেয়র।
প্রতিযোগিতার আয়োজনের পাশাপাশি নতুন খেলোয়াড় তুলে আনার ক্ষেত্রেও পুরসভার সমানভাবে আন্তরিক। মেয়র বলেন, আমরা ফুটবল ও দাবা অ্যাকাডেমি চালু করেছি। মার্চ মাসে টেবিল টেনিস অ্যাকাডেমি চালু করব।
পরিষেবার ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতায় বিশেষ জোর দেওয়া হয়েছে। সলিডওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পকে ঢেলে সাজানোর পাশাপাশি জঞ্জাল প্রক্রিয়াকরণে নানা প্রকল্পের মাধ্যমে কাজ চলছে। জঞ্জাল সংগ্রহের জন্য গাড়ির সংখ্যা বাড়ানো হয়েছে। শহরের তিনটি নদী সংস্কার করা হয়েছে।
আগামীতে মডেলস্কুল তৈরির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে শিলিগুড়ি পুরসভা। তিন বছরে তিনবাত্তি মোড়ে বাসস্ট্যান্ড তৈরি করা হয়েছে। আরও অনেক কাজ হয়েছে বলে জানান মেয়র। 
এদিনের অনুষ্ঠানে আগে এক নাগরিকের প্রস্তাবে প্রেক্ষিতে মেয়র শিলিগুড়ি পুরসভার পরিধি প্রসারিত করার চেষ্টা চলছে বলে জানান। পঞ্চায়েত এলাকা কিন্তু শিলিগুড়ি শহর ঘেঁষা হওয়ায় পুরোপুরি শহুরে চেহারা নিয়েছে। বাণিজ্যিক প্রসারে জমির দাম ও গুরুত্ব বেড়েছে বহুগুণ। কিন্তু পঞ্চায়েতের সামান্য তহবিলে এই এলাকার উন্নয়ন ও নাগরিক পরিষেবা ধাক্কা খাচ্ছে। এরকম এলাকাগুলিকে শিলিগুড়ি পুরসভার মধ্যে আনার কথা ভাবছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি বলেন, এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। মন্ত্রীর সঙ্গে প্রাথমিক আলোচনায় তিনিও এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। চম্পাসারি, দাগাপুর, ডাবগ্রাম-১ এবং ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকার কিছু অংশকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব নিয়ে প্রশাসনিক পদক্ষেপ করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ