Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬

রোপওয়ে প্রকল্পে ছাড়পত্র, মাত্র ৩৬ মিনিটে কেদার-দর্শন! 

বড়সড় পদক্ষেপ কেন্দ্রের। কেদারনাথ দর্শনে যাওয়ার জন্য আর মাইলের পর মাইল হাঁটতে হবে না পুণ্যার্থীদের। রোপওয়ে চেপে সহজেই পৌঁছে যাওয়া যাবে কেদারনাথে।

রোপওয়ে প্রকল্পে ছাড়পত্র, মাত্র ৩৬ মিনিটে কেদার-দর্শন! 
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: বড়সড় পদক্ষেপ কেন্দ্রের। কেদারনাথ দর্শনে যাওয়ার জন্য আর মাইলের পর মাইল হাঁটতে হবে না পুণ্যার্থীদের। রোপওয়ে চেপে সহজেই পৌঁছে যাওয়া যাবে কেদারনাথে। বুধবার উত্তরাখণ্ডের সোনপ্রয়াগ থেকে কেদারনাথ পর্যন্ত রোপওয়ে তৈরির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক কমিটি। ১২.৯ কিলোমিটার দীর্ঘ এই রোপওয়ে তৈরিতে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৮১ কোটি টাকা। এই রোপওয়ে চালু হলে ৮-৯ ঘণ্টার রাস্তা মাত্র ৩৬ মিনিটেই পৌঁছে যাওয়া যাবে। আগামী ছ’বছরের মধ্যে রোপওয়ে প্রকল্প চালু হওয়ার কথা। জানানো হয়েছে, প্রতি ঘণ্টায় ১৮০০ যাত্রী নিয়ে যাতায়াত করা যাবে। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ মন্দির পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার পথ হেঁটে যেতে হয় পুণ্যার্থীদের। এছাড়াও হেলিকপ্টারে যাওয়ার ব্যবস্থা রয়েছে। সোনপ্রয়াগ থেকে রোপওয়ে চালু হলে সময় ও খরচ উভয় বাঁচবে বলে আশা পুণ্যার্থীদের।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ