Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

রফতারের বিয়ে

রফতারের বিয়ে
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বিয়ে করলেন জনপ্রিয় র‌্যাপার রফতার। ফ্যাশন স্টাইলিস্ট মনরাজ জাওয়ান্দার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁদের বিয়ের ছবি। দক্ষিণ ভারতীয় রীতি মেনে বিয়ে করলেন এই জুটি। রফতার নতুন প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয়। কেরিয়ারের শুরুর দিকে হানি সিংয়ের ‘মাফিয়া মুন্ডের’ মিউজিক গ্রুপের সদস্য ছিলেন তিনি। পরে সেখান থেকে বেরিয়ে নিজের মতো গান গাইতে শুরু করেন। ‘বুলেট রাজা’, ‘গব্বর ইজ ব্যাক’-এর মতো বেশ কিছু বলিউডি ছবিতে গান গেয়েছেন তিনি। অন্যদিকে মনরাজ কলকাতায় বড় হয়েছেন। পরে পেশাগত পড়াশোনার কারণে মুম্বই পাড়ি দেন। ২০১৬-এ রাফতার বিয়ে করেছিলেন কোমল বোহারাকে। কিন্তু তাঁদের দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি। ২০২০-এ তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। আপাতত রাফতার এবং মনরাজকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ