নতুন শিল্পীদের নিয়ে কাজ করতে ভালোবাসেন পরিচালক মোহিত সুরি। তাঁর আসন্ন ছবি ‘সাইয়ারা’তেও থাকবে নতুন জুটি। নায়কের ভূমিকায় থাকবেন অহন পাণ্ডে এবং নায়িকার চরিত্রে অনীত পাড্ডা। মুক্তি পেল আসন্ন এই ছবির একটি রোমান্টিক গান। মোহিতের কথায়, ‘এই ছবির বিভিন্ন গানে যা রয়েছে, তা গত পাঁচ বছরের পরিশ্রমের ফল। নতুন কম্পোজার, গায়কদের সঙ্গে কাজ করতে আমার ভালো লাগে। নতুন ধরনের রোমান্টিক গান তৈরি করতে চেয়েছিলাম। আশা করি দর্শকের ভালো লাগবে।’ যশরাজ ফিল্মসের প্রযোজনায় আগামী ১৮ জুলাই মুক্তি পাবে এই ছবি।



