Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পদ্মশ্রী সম্মানে আপ্লুত রোহিত

ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক রোহিত শর্মা। তাঁর নেতৃত্বে ২০২৪ টি-২০ বিশ্বকাপের পাশাপাশি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছে টিম ইন্ডিয়া।

পদ্মশ্রী সম্মানে আপ্লুত রোহিত
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক রোহিত শর্মা। তাঁর নেতৃত্বে ২০২৪ টি-২০ বিশ্বকাপের পাশাপাশি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছে টিম ইন্ডিয়া। দেশের ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য পদ্মশ্রী সম্মান পাচ্ছেন হিটম্যান। বিশেষ এই পুরস্কার পেয়ে আপ্লুত রোহিত। দূরদর্শন স্পোর্টসের পোস্ট করা ভিডিওতে তাঁর মন্তব্য, ‘পদ্মশ্রী সম্মান আমার এবং পরিবারের কাছে খুবই স্পেশাল। এই পুরস্কারের জন্য মনোনীত করার জন্য ভারত সরকারকে ধন্যবাদ। আমার ক্রিকেট জীবনে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। সবসময় চেষ্টা করব, দেশের জন্য আরও ম্যাচ এবং ট্রফি জেতার। জয় হিন্দ।’

Advertisement

২০০৭ সালে ভারতের জার্সিতে অভিষেক হয় রোহিত শর্মার। গত ১৯ বছর দেশকে সব ফরম্যাটেই ধারাবাহিকভাবে সার্ভিস দিয়েছেন তিনি। এখন অবশ্য কেবলমাত্র ওডিআই খেলেন তিনি। টি-২০ ও টেস্ট থেকে অবসর নিয়েছেন। কিন্তু তারপরও তাঁর খিদে কমেনি। ২০২৭ ওডিআই বিশ্বকাপকে পাখির চোখ করে ৩৮ বছর বয়সেও লড়াই চালিয়ে যাচ্ছেন। কারণ, এই ট্রফিটা এখনও অধরা তাঁর কাছে। ২০১১ সালে ভারত ওডিআই বিশ্বকাপ জিতলেও, দলে ছিলেন না রোহিত। তাই ২০২৭ সালে সেই আক্ষেপ মেটাতে চান তিনি। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ