Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

একদিনের বৃষ্টিতে জল জমে রাস্তা যেন ডোবা, তীব্র ক্ষোভ

একদিনের বৃষ্টিতে জল জমে রাস্তা যেন ডোবা, তীব্র ক্ষোভ
  • ১৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চাঁচল: একদিনের বৃষ্টিতে জল জমে কার্যত ডোবার আকার নিয়েছে চাঁচলের গ্রামীণ রাস্তা। চাঁচল ১ ব্লকের থাহাঘাটি থেকে হাজাতপুর পর্যন্ত রাস্তার বিভিন্ন অংশে জল জমে রয়েছে।  ভগবানপুর, মহানন্দপুর, অলিহোন্ডা ও মকদমপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের চাঁচল সদরে আসার জন্য এই রাস্তাটি ব্যবহার করেন। অভিযোগ, দু’বছর আগে গ্রামীণ রাস্তাটিতে পিচের প্রলেপ পড়েছে। এরমধ্যেই কিছু কিছু জায়গায় পিচের আস্তরণ উঠে গিয়ে গর্তে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় গর্তে জল জমে থাকে। 

Advertisement

এলাকার টোটো চালক আশিক মহম্মদ বলেন, রাস্তায় জল জমে থাকছে। কোথায় গর্ত রয়েছে, বোঝা যায় না। যে কোনও সময় টোটো উল্টে দুর্ঘটনা ঘটে যেতে পারে। একই বক্তব্য বাইক চালক ওবাইদুর রহমানের। দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন তিনি।
বালিডাঙার বাসিন্দা তারেক আলির কথায়, জমা জল বের করে দেওয়া দরকার। ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন চাঁচল ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জনা সাহা। জল ডিঙিয়ে চলাচল করতে গিয়ে তিনিও অতিষ্ঠ। 
তিনি বলেন, পঞ্চায়েত সমিতির তরফে এত বড় প্রকল্পের কাজ করা অসম্ভব। সমস্যার কথা বিভিন্ন স্তরে জানিয়েছি। 
দ্রুত রাস্তাটি সংস্কারের আশ্বাস দিয়েছেন মালদহ জেলাপরিষদের সহ সভাধিপতি রফিকুল হোসেন। বলেন, রাস্তাটি  নিয়ে শীঘ্রই আমরা আলোচনায় বসব। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ