Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে উদয়নারায়ণপুরে রাস্তা অবরোধ

অন্নপূর্ণা যোজনায় রাজ্যে মহিলাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে ঢুকতে শুরু করেছে। চার দফায় দেড় কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে এই টাকা ঢুকছে।

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে উদয়নারায়ণপুরে রাস্তা অবরোধ
  • ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: অন্নপূর্ণা যোজনায় রাজ্যে মহিলাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে ঢুকতে শুরু করেছে। চার দফায় দেড় কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে এই টাকা ঢুকছে। তবে এখনও পর্যন্ত অনেক মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। এমনকি অ্যাকাউন্টে কেন টাকা ঢুকছে না, সেই ব্যাপারেও কোনো নির্দিষ্ট তথ্য তাঁরা জানতে পারছেন না। তাই অন্নপূর্ণা যোজনার টাকার দাবিতে শনিবার সকালে উদয়নারায়ণপুরে পথ অবরোধ করেন মহিলারা।

Advertisement

এদিন মহিলারা উদয়নারায়ণপুর পুরশুড়া যাওয়ার রাস্তায় লেবুতলা ও ঝাউতলায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। প্রায় আধ ঘণ্টা পথ অবরোধ চলার পর প্রশাসনের অফিসার ও উদয়নারায়নপুর থানার পুলিশ গিয়ে সমস্যার সমাধানের আশ্বাস দিলে রাস্তা অবরোধ মুক্ত করা হয়। বিক্ষোভকারী মহিলারা অভিযোগ করেন, সমস্ত তথ্য ঠিকভাবে দিয়ে, নির্দিষ্ট ফর্ম ফিলাপ করেও তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। এই ব্যাপারে বারে বারে প্রশাসনিক দপ্তরে গেলেও কেউ কোনো সদুত্তরও দিতে পারছেন না। অবিলম্বে অন্নপূর্ণা যোজনার টাকা তাঁদের অ্যাকাউন্টে দেওয়ার দাবি জানান তারা।
বিষয়টি নিয়ে বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি দেবাশিস সামন্ত বলেন, কিছু টেকনিক্যাল সমস্যার কারনে এই সমস্যা হয়েছে। সমস্যা সমাধানে আগামী ২, ৩, ৪ অক্টোবর বিভিন্ন ব্লক, পুরসভা এলাকায় বিশেষ শিবির করা হচ্ছে। সেখানে অন্নপূর্ণা যোজনায় টাকা না পাওয়া মহিলারা যোগাযোগ করলে সমস্যার সমাধান হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ