Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রানিতলায় দেশি মদ সহ ধৃত ২

রানিতলায় দেশি মদ সহ ধৃত ২
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, লালবাগ: শনিবার রাতে রানিতলা থানার নন্দনপুরে অভিযান চালিয়ে পুলিস দেশি মদ সহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে। ধৃতদের রবিবার লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। রানিতলা থানার এক আধিকারিক বলেন, ধৃতরা বেশ কিছুদিন ধরে অবৈধভাবে মদের কারবার চালাচ্ছিল। সোর্স মারফত খবর পেয়ে ওইদিন রাতে নন্দনপুরে অভিযান চালিয়ে ৩০ বোতল দেশি মদ সহ তাদের গ্রেপ্তার করা হয়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ