Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রানিতলায় আগুনে ভস্মীভূত বাড়ি

রানিতলায় আগুনে ভস্মীভূত বাড়ি
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ডোমকল: রানিনগরে ভয়াবহ আগুনে ভস্মীভূত হল একটি বাড়ি। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে রানিনগরের কাতলামারি রাইজোতপাড়ায়। অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও বাড়িতে থাকা সর্বস্ব পুড়ে ছাই হয়ে গিয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। 
Advertisement
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে হঠাৎ আগুন লেগে যায় রাইজোতপাড়ার সহিদুল শেখের বাড়িতে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। পরিবারের লোকজনের চিৎকারে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা। নলকূপ ও মোটর চালিয়ে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। যদিও তাতে আগুন নেভানো যায়নি। কিছুক্ষণের মধ্যেই আগুনের গ্রাসে চলে যায় পুরো বাড়িটি। স্থানীয়দের প্রচেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে এলেও বাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় ওই পরিবারের নগদ টাকাপয়সা, অলঙ্কার, আসবাবপত্র, খাদ্যসামগ্রী সহ সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে।
শহিদুল সাহেব বলেন, কীভাবে আগুন লাগল বুঝতে পারছি না। মনে হচ্ছে শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। আমি পাকা বাড়ি করার জন্য ঋণ নিয়েছিলাম। ঘরে ঋণের এক লক্ষ টাকাও ছিল। ওই টাকাও পুড়ে গিয়েছে। আমার স্ত্রীর গয়না, জমির দলিল-দস্তাবেজ সহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমি এখন সরকারি সাহায্যর জন্য আবেদন জানাচ্ছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ