Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রানাঘাটে অসুস্থ শিশুর চিকিৎসায় অর্থসাহায্য

রানাঘাটে অসুস্থ শিশুর চিকিৎসায় অর্থসাহায্য
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: স্পাইনাল মাসকিউলার অ্যাট্রফিতে আক্রান্ত রানাঘাটের অস্মিকার পাশে দাঁড়াল ইন্ডেন ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সংগঠনের তরফে অস্মিকার বাবা-মায়ের হাতে এক লক্ষ টাকার সাহায্যের চেক তুলে দেওয়া হয়। সেখানে রাজ্যের মন্ত্রী তথা সংগঠনের প্রধান উপদেষ্টা উজ্জ্বল বিশ্বাস, সভাপতি বলরাম সাহা, সাধারণ সম্পাদক জয়ন্ত বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, শিশুটির এই রোগের কথা শুনে মানবিক কারণে আমরা এই উদ্যোগ নিয়েছি। আশা করছি, অস্মিকা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ