Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

রণবীরের কণ্ঠে

রণবীরের কণ্ঠে
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
দক্ষিণী সফর শুরু করতে চলেছেন অভিনেতা রণবীর কাপুর। শোনা যাচ্ছে, বিজয় দেবেরাকোণ্ডা অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ভিডি ১২’ কাজ করবেন তিনি। না, তবে এই ছবিতে তাঁকে দেখা যাবে না। বরং শোনা যাবে। জল্পনা এমনই। ছবির হিন্দি ভার্সনের টিজারের জন্য ভয়েজ ওভার দিচ্ছেন রণবীর। সূত্রের খবর, সদ্য মুম্বইয়ের একটি স্টুডিওতে রেকর্ডিংয়ের জন্য গিয়েছিলেন রণবীর। কাজটি শেষও করেছেন তিনি। চমক এখানেই শেষ নয়, দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর ও সূর্যকেও শোনা যাবে টিজারে। যথাক্রমে তেলুগু ও তামিল ভার্সনের জন্য ভয়েজও ভার দিয়েছেন তাঁরা। বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি নির্মাতাদের তরফে। তবে চলতি মাসেই মুক্তি পাবে টিজারটি। উল্লেখ্য, স্পাই অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিতে বিজয়কে পুলিসের চরিত্রে দেখা যাবে।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ