Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়নায় যুবতীর অস্বাভাবিক মৃত্যু

রায়নায় যুবতীর অস্বাভাবিক মৃত্যু
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: রায়না থানার শ্যামসুন্দরে মাসির বাড়িতে এক যুবতীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতার নাম রিয়া মুখোপাধ্যায়(৩০)। তাঁর বাড়ি বর্ধমান শহরের রামকৃষ্ণপল্লি এলাকায়। সোমবার সকালে বাড়িতে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিস মৃতদেহের ময়নাতদন্ত করিয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিস।
Advertisement
বর্ধমানে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু: বর্ধমান শহরের উল্লাস মোড় এলাকায় গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম সুদীপ কর্মকার(২৮)। তাঁর বাড়ি ভাতার থানার বামসোরে। তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বাড়ি ফেরার সময় উল্লাস মোড়ের কাছে একটি গাড়ির সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাঁকে গুরুতর জখম অবস্থায় অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিস গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে।
বাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু: মেমারি থানার হাটপুকুর এলাকায় বাইকের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃতের নাম দেবনাথ মুর্মু(৬২)। হাটপুকুরেই তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক আগে রাস্তা পার হওয়ার সময় একটি বাইক তাঁকে ধাক্কা মারে। তাঁকে প্রথমে শক্তিগড়ের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে এবং পরে বর্ধমানের নবাবহাটের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। সুস্থ হওয়ার পর সেখান থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। সোমবার রাতে ফের অসুস্থ হয়ে তিনি মেমারি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ভাতারে পথ দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু: ভাতার থানার আলিনগরে পথ দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃতের নাম আবসার আলি শেখ(৬৬)। তাঁর বাড়ি ভাতার থানার এরুয়ারে। সোমবার সন্ধ্যায় বাইক নিয়ে বাড়ি ফেরার সময় আলিনগরের কাছে বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় বাসিন্দারা তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। মঙ্গলবার ভোরে তিনি মারা যান।
গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু: মঙ্গলকোট থানার ছোট পোষলা গ্রামে কদমগাছ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃতের নাম প্রভাস পাল(৬৫)। সোমবার দুপুরে তিনি বাড়ির কদমগাছের ডাল কাটছিলেন। সেই সময় আচমকা তিনি গাছ থেকে পড়ে যান।
Advertisement
সম্পর্কিত সংবাদ