Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়নায় পথ দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, গ্রেপ্তার লরিচালক

রায়নায় পথ দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, গ্রেপ্তার লরিচালক
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: পথ দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যুতে লরিচালককে গ্রেপ্তার করেছে রায়না থানার পুলিস। ধৃত সমীর সাঁতরার বাড়ি হুগলির পুরশুড়া থানার বৈঠা গ্রামে। রবিবার ভোরে রায়না থানার বাঁকুড়া মোড়ে একটি পার্কিং জোনের সামনে থেকে লরিসহ তাকে গ্রেপ্তার করা হয়।
Advertisement
পুলিস জানিয়েছে, রায়না থানার বাবরকপুরের বাসিন্দা মীর রুস্তম আলি শনিবার সকালে বর্ধমান-আরামবাগ রোড ধরে দোকানে যাচ্ছিলেন। পথে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শক্তিগড়ে পুলিস আধিকারিককে ধাক্কা লরির: নিয়ন্ত্রণ হারিয়ে শক্তিগড় থানার এক সাব-ইন্সপেক্টরকে ধাক্কা মারল লরি। শনিবার সকালে ওই থানার বামে কাছে ডিউটি করছিলেন সুভাষচন্দ্র বিশ্বাস নামে ওই পুলিস আধিকারিক। জাতীয় সড়কের দুর্গাপুরমুখী লেনে যানজট হওয়ায় তিনি পণ্যবাহী লরিগুলিকে মেইন রোড দিয়ে যেতে বলেন। কিছুক্ষণ পর একটি লরি তা অমান্য করে সার্ভিস রোডে চলে আসে। সুভাষবাবু লরি থামানোর ইশারা করলেও চালক তা থামায়নি। নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ওই পুলিস আধিকারিককে ধাক্কা মারে। জখম সুভাষবাবুকে প্রথমে অনাময় হাসপাতাল ও পরে অন্যত্র নিয়ে যাওয়া হয়। ওই লরির চালক চঞ্চল মণ্ডলকে ঘটনাস্থল থেকেই পুলিস গ্রেপ্তার করেছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ