Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়নায় মারধরে ধৃত ১

রায়নায় মারধরে ধৃত ১
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: মহিলা ও তাঁর পরিবারের লোকজনকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রায়না থানার পুলিস। ধৃতের নাম অসীম সাঁতরা। তার বাড়ি পলাশনের খালপাড় এলাকায়। শনিবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার বাড়ি পলাশনে। বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ তাঁর দেওরের ছেলে পলাশন বাজার থেকে বাড়ি ফিরছিল। সেই সময় অসীম সহ কয়েকজন পূর্ব রাগবশত তাঁর উপর চড়াও হয়। তাঁকে মারধর করে। চিৎকার-চেঁচামেচি শুনে মহিলা, তাঁর স্বামী ও ছেলে তাঁকে বাঁচাতে যান। মারধরে বাধা দিলে মহিলাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়। এমনকী তাঁর শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ। মহিলার পুত্রবধূ তাঁকে বাঁচাতে এলে তিনি প্রহৃত হন। চিৎকার-চেঁচামেচি শুনে লোকজন জড়ো হলে অভিযুক্তরা পালায়। পরে মহিলা নিজেই ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ