Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রামপুরহাটে বিকট আওয়াজের বাইক ধরে জরিমানা

রামপুরহাটে বিকট আওয়াজের বাইক ধরে জরিমানা
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: বাইকের কান ফাটানো আওয়াজে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত হচ্ছে। কেউ সাইলেন্সার পাইপের ভিতরে থাকা জালটি ফাটিয়ে দিয়েছেন। কেউ আবার ‘ফ্রি ফ্লো’ সাইলেন্সার কিনে বাইকে লাগিয়েছে। রাস্তায় অন্যের দৃষ্টি আকর্ষণ করতেই এমন বিকট আওয়াজ করে বাইক চলছে রামপুরহাটে। বুধবার রামপুরহাটের এসডিও, এসডিপিও, পরিবহণ ও এমভিআই দপ্তরের আধিকারিকরা যৌথ অভিযান চালিয়ে এমনই কিছু বাইক আটক করে কেস দেওয়ার পাশাপাশি জরিমানা করল। সেই সঙ্গে নাবালক  চালক এবং পুরসভার দেওয়া বারকোড নেই, এমন বেশ কয়েকটি টোটোও আটক করেন তাঁরা। এদিন হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স নেই এমন বাইক চালকদের কেস দেওয়া হয়। এসডিও সৌরভ পাণ্ডে বলেন, পুরসভার দেওয়া বারকোড নেই এমন টোটো শহরে চলতে দেওয়া যাবে না। এতে শহরের যানজট অনেকটা কমবে। সেই সঙ্গে নাবালক বাইক ও টোটো চালক দেখলে গাড়ি আটকের পাশাপাশি কেস করা হবে। সেই সঙ্গে বিকট শব্দের বাইক চলতে দেখলেই ব্যবস্থা নেওয়া হবে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ