Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

রামপুরহাটে আয়োজিত হল ‘জব ড্রাইভ’

বিভিন্ন বেসরকারি কোম্পানিতে চাকরি পেতে বুধবার রামপুরহাট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে ‘জব ড্রাইভ’ আয়োজিত হল। রামপুরহাট মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩৫জন বেকার যুবক-যুবতী সেখানে হাজির হয়েছিলেন।

রামপুরহাটে আয়োজিত হল ‘জব ড্রাইভ’
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: বিভিন্ন বেসরকারি কোম্পানিতে চাকরি পেতে বুধবার রামপুরহাট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে ‘জব ড্রাইভ’ আয়োজিত হল। রামপুরহাট মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩৫জন বেকার যুবক-যুবতী সেখানে হাজির হয়েছিলেন। বিভিন্ন কোম্পানির কর্মকর্তারা সকলের ফেস-টু-ফেস ইন্টারভিউ নেন। এমপ্লয়মেন্ট অফিসার শুভঙ্কর বড়ুয়া বলেন, এদিন ইন্টারভিউয়ের শেষে কোম্পানির কর্মকর্তারা ১৭জন কর্মপ্রার্থীকে প্রাথমিকভাবে বাছাই করেছেন। তিনি আরও বলেন, আগেও বেশ কয়েকবার জব ড্রাইভের আয়োজন করা হয়েছিল। তাতে ১৮জনের কর্মসংস্থান হয়েছে। বর্তমানে তাঁরা বিভিন্ন বহুজাতিক সংস্থায় চাকরি করছেন। উল্লেখ্য, এই ধরনের জব ড্রাইভে অংশ নিতে কর্মপ্রার্থীদের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পোর্টালে নাম নথিভুক্ত থাকা বাধ্যতামূলক।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ