‘ও সাথী রে’। নামের মধ্যেই রোমান্সের আঁচ স্পষ্ট। পরিচালক ইমতিয়াজ আলি এই রোমান্টিক ড্রামা তৈরি করছেন। তবে পরিচালনার দায়িত্বে আরিফ আলি। ইমতিয়াজ সামলাচ্ছেন প্রযোজনা। নেটফ্লিক্স প্ল্যাটফর্মের জন্য তৈরি এই প্রজেক্টে মুখ্য ভূমিকায় রয়েছেন অদিতি রাও হায়দারি, অর্জুন রামপাল, অবিনাশ তিওয়ারি প্রমুখ। ইমতিয়াজ বলেন, ‘এই গল্পটা তৈরির প্রতিটা স্তরে আমি অবাক হয়েছি। আধুনিক গল্পে, আধুনিক শহুরে জীবনে কীভাবে রূপকথা তৈরি হতে পারে, সেটাই দেখাব আমরা।’ মিউজিক অত্যন্ত যত্ন নিয়ে সাজাচ্ছেন নির্মাতারা। অদিতি এবং অর্জুনের অভিনয় দেখার অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা।



