Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রামনগরে নাবালিকা অপহরণে অভিযুক্তের বাবা-মা গ্রেপ্তার

রামনগরে নাবালিকা অপহরণে অভিযুক্তের বাবা-মা গ্রেপ্তার
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: নাবালিকা অপহরণের সহযোগিতার অভিযোগে অপহরণকারী যুবকের বাবা-মাকে গ্রেপ্তার করল রামনগর থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতদের বাড়ি রামনগরের বোধড়া এলাকায়। জানা গিয়েছে, বোধড়া গ্রামের এক যুবক গত ১৫ ডিসেম্বর রামনগরের সটিলাপুর এলাকার এক নাবালিকাকে অপহরণ করে। নাবালিকার বাড়ির লোকজন থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে জানতে পারে, অপহরণে সহযোগিতা করেছে অভিযুক্ত যুবকের বাবা-মা। মঙ্গলবার তাদের গ্রেপ্তার করে পুলিস। অপহরণকারী যুবককে গ্রেপ্তার এবং ওই নাবালিকাকে আগেই উদ্ধার করেছে পুলিস। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ