নয়াদিল্লি: এবার অযোধ্যার রামমন্দির সহ হিন্দু মন্দিরে হামলা চালানোর হুঁশিয়ারি দিলেন খালিস্তানি জঙ্গি নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন। একটি ভিডিও বার্তায় পান্নুন জানিয়েছেন, ১৬ ও ১৭ নভেম্বর এই হামলা চালানো হবে। ওই ভিডিওয় জঙ্গি নেতাকে বলতে শোনা গিয়েছে, ‘আমরা হিংস্র হিন্দুত্ববাদী আদর্শের জন্মভূমি অযোধ্যার ভিত নড়িয়ে দেব।’ নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিস (এসএফজে)-এর তরফে ওই ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে উদ্বোধনের সময় রামমন্দিরে প্রার্থনারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিও ব্যবহার করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে, কানাডার ব্রম্পটনে ওই ভিডিও রেকর্ড করা হয়েছে।



