দেশে প্রথম ডেডিকেটেড রেলওয়ে টেস্ট ট্র্যাক তৈরি হচ্ছে রাজস্থানে। মূলত রোলিং স্টক পরীক্ষার জন্য এই জাতীয় টেস্ট ট্র্যাক তৈরি করা হয়। ৬০ কিলোমিটার দীর্ঘ এই টেস্ট ট্র্যাকটিতে বেশ কয়েকটি বাঁক রয়েছে। গতি না কমিয়ে ট্রেন কীভাবে ওই অংশগুলিতে ট্র্যাকের উপর দিয়ে চলাচল করতে পারে, তার ট্রায়াল হবে এখানে। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে এই ট্র্যাকের কাজ শেষ হবে বলে আশা রেলকর্তাদের। প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার পর ঘণ্টায় ২৩০ কিলোমিটার গতিতে চলে এমন ট্রেন চলাচলের পরীক্ষাও করা যাবে।



