Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

রেলমন্ত্রীর কাছে একাধিক দাবি মথুরাপুরের এমপির

রেলমন্ত্রীর কাছে একাধিক দাবি মথুরাপুরের এমপির
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বারুইপুর: জয়নগর থেকে রায়দিঘি রেললাইন সম্প্রসারণ, লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা ডবল লাইন চালু ও লক্ষ্মীকান্তপুর শাখার মথুরাপুর থেকে লোকাল ট্রেনের দাবি দীর্ঘদিনের। এইসব দাবি নিয়েই মঙ্গলবার দিল্লিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে আবেদন জমা দিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার।
Advertisement
এদিন সাংসদ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকার সময়ে জয়নগর-রায়দিঘি পর্যন্ত নতুন রেললাইন সম্প্রসারণ কাজের শিলান্যাস করেছিলেন। কিন্তু তা আজও হয়নি। আগে এই রেলপথের জন্য সাংসদে দাবি জানিয়েছিলাম। এদিন রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর কাছে দাবি সহ আবেদনপত্র তুলে দিলাম। রেললাইন সম্প্রসারণ না হওয়ায় সুন্দরবনের বাসিন্দাদের যাতায়াতে সমস্যার কথাও তুলে ধরেছিলাম মন্ত্রীর কাছে। রেলমন্ত্রী মৌখিক আশ্বাস দিয়েছেন বিষয়টি দেখার। 
সম্পর্কিত সংবাদ