পুনে: ফের রেললাইনে এলপিজি সিলিন্ডার। চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনায় হাত রক্ষা পেল সেকেন্দ্রাবাদ-পুনে এক্সপ্রেস। লাইনের উপর চার কেজির একটি গ্যাস সিলিন্ডার দেখতে পেয়ে ইমারজেন্সি ব্রেক কষেন চালক।
Advertisement
রবিবার রাত পৌনে ১১টা নাগাদ পুনের উরুলিকাঞ্চনের কাছে ট্রেনটি ট্র্যাক বদল করছিল। তখন লোকো পাইলট লাইনের উপর একটি গ্যাসের সিলিন্ডার দেখতে পান। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে উরুলিকাঞ্চন স্টেশনে বিষয়টি জানান চালক। খবর পেয়েই ঘটনাস্থলে আসে রেল পুলিস। স্থানীয় পুলিসও চলে আসে। উরুলিকাঞ্চন থানার পুলিস জানিয়েছে, সিলিন্ডারটিতে গ্যাস ভর্তি ছিল। ধাক্কা লাগলে বড় ক্ষতি হতে পারত। নাশকতার জন্য গ্যাস ভর্তি সিলিন্ডারটি লাইনে রাখা হয়েছিল বলে অনুমান। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।



