Bartaman Logo
২৭ মে, ২০২৬

রেললাইনে ফাটল

রেললাইনে ফাটল
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
রেললাইনে ফাটল উত্তরপ্রদেশের পিলভিটে। রবিবার সকালে একটি মালগাড়ি ওই রেললাইন দিয়ে চলে যাওয়ার পর ফাটল নজরে আসে। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এদিন সকাল ছ’টা নাগাদ পুরাণপুর থেকে দুধিয়া খুর্দ স্টেশনের দিকে যাচ্ছিল ওই মালগাড়ি। মাঝপথে ওই মালগাড়ি যাওয়ার সময় বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। এরপরই পিলভিটের পুরাণপুর-মাইলানি ব্রডগেজে রেললাইনে ওই ফাটল নজরে পড়ে। উত্তর-পূর্ব রেলের ইজ্জতনগর ডিভিশনের তরফে জানানো হয়েছে, শীতকালে লাইনে ফাটল সাধারণ বিষয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ