সংবাদদাতা বেলদা: বৃহস্পতিবার সন্ধ্যায় বেলদা থানার শ্যামপুরা এলাকায় ট্রেনের ধাক্কায় এক রেল কর্মীর মৃত্যু হয়। মৃতের নাম এম সত্যনারায়ণ (৪৮)। বাড়ি অন্ধ্রপ্রদেশে। খড়্গপুরে থাকতেন। রেল লাইনে কাজ করার সময় খড়্গপুর-ভিল্লুপুরম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। রেল পুলিস মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
Advertisement
ওইদিন সন্ধ্যায় নেকুড়সেনী স্টেশন সংলগ্ন এলাকায় একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে খড়্গপুর জিআরপি। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।



