Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণা, ধৃত ১

রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণা, ধৃত ১
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: কাঁথির এক যুবককে রেলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ১০ লক্ষেরও বেশি টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগে কাঁথি থানার পুলিস কলকাতার বাসিন্দা এক ব্যক্তিকে গ্রেপ্তার করল। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সুলতান আহমেদ। তার বাড়ি কলকাতার বেনিয়াপুকুর থানার দরগা রোড এলাকায়। ধৃত আবার অভিযোগকারীর আত্মীয়। বুধবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তদন্তের স্বার্থে সাতদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।কাঁথির মাজনা এলাকার এক ব্যক্তির সঙ্গে সুলতানের আত্মীয়তা ছিল। ওই ব্যক্তির ছেলেকে রেলে ভালো পদে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেয় সুলতান। আত্মীয় হওয়ায় সুলতানকে বিশ্বাস করে ওই ব্যক্তি ১০ লক্ষ ৮০ হাজার টাকা দেন। পরবর্তীকালে সুলতান ওই চাকরিপ্রার্থীকে ভুয়ো নিয়োগপত্র দেয়। বিষয়টি যে লোকঠকানো, তা সকলের কাছে পরিষ্কার হয়ে যায়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ