Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রেল আদালতের দ্বারোদঘাটন

রেল আদালতের দ্বারোদঘাটন
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শিলিগুড়ি: নতুন করে সেজে ওঠা নিউ জলপাইগুড়ি রেলওয়ে আদালতের দ্বারোদঘাটন হল শনিবার। কলকাতা হাইকোর্ট বিচারপতি বিশ্বজিৎ বসু এর দ্বারোদঘাটন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলা জজ অরুণকিরণ বন্দ্যোপাধ্যায়, এনজেপির এডিআরএম, রেলওয়ে ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ সর্দার। 
Advertisement
এই রেল আদালতের পরিকাঠামো দেখে সন্তুোষ প্রকাশ করেন বিশ্বজিৎ বসু। রেলে ঘটে চলা নানা অপরাধ থেকে বিনা টিকিট সফর সংক্রান্ত বিভিন্ন মামলা চলে রেলওয়ে কোর্টে। নিউ জলপাইগুড়ি রেলওয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে প্রতিবছর প্রায় দুই থেকে আড়াই হাজার মামলা রুজু হয়। প্রায় সেই সংখ্যক মামলার নিষ্পত্তি হয় বরে জানান বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি বলেন, এই ম্যাজিস্ট্রেট কোর্ট খুব ভাল কাজ করছে। আশা করছি এর মাধ্যমে কোর্ট ও রেলের আয় বাড়বে।
Advertisement
সম্পর্কিত সংবাদ