জয়পুর: দুর্ঘটনার মুখে ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা ফারুক আবদুল্লার কনভয়ের একটি গাড়ি। তবে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী অল্পের জন্য রক্ষা পেয়েছেন। পুলিস জানিয়েছে, রাস্তায় আচমকা একটি নীলগাই চলে আসায় এই বিপত্তি। আবদুল্লার কনভয়ের সঙ্গে থাকা নিরাপত্তা বাহিনীর গাড়ির সঙ্গে ওই নীলগাইয়ের ধাক্কা লাগে। শুক্রবার দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় রাজস্থানের দৌসা জেলায় এই দুর্ঘটনা ঘটে। পুলিস সূত্রে খবর, খাজা মইনুদ্দিন চিস্তির দরগায় প্রার্থনা করতে আজমির যাচ্ছিলেন ন্যাশনাল কনফারেন্স সুপ্রিমো। মাঝপথে এই দুর্ঘটনা ঘটলেও আবদুল্লার কোনও রকম আঘাত লাগেনি। পরে ফের তিনি আজমিরের উদ্দেশে রওনা হয়ে যান।



