নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএল থেকে অবনমন হয়েছে মহমেডান স্পোর্টিংয়ের। ইন্ডিয়ান ফুটবল লিগ থেকেও দল নেমে যাবে না তো? টুর্নামেন্টের প্রথম দু’টি ম্যাচে হারের পর প্রবল চাপে রেড রোডের পাশের ক্লাব। গত ম্যাচ শেষ মুহূর্তের ভুলে লাজংয়ের কাছে হেরেছিল সৈয়দ রামনের দল। এদিন বেঙ্গালুরু ইউনাইটেডের বিরুদ্ধে ৪-৩ ব্যবধানে হারল সাদা-কালো ব্রিগেড। মহমেডানের হয়ে স্কোরশিটে নাম তোলেন ম্যাক্সিয়ন, লালথানকিমা ও রেমসাঙ্গা। অন্যদিকে, প্রথমার্ধে বেঙ্গালুরুর হয়ে জাল কাঁপান যথাক্রমে মারাত তারেক, গৌতম ভিরওয়ানি। দ্বিতীয়ার্ধে লক্ষ্যভেদ নাওচা সিংয়ের। ম্যাচের সংযোজিত সময়ে এ ত্যাগীর গোলে জয় নিশ্চিত করে বেঙ্গালুরু।
Advertisement



