টেলর সুইফ্টের রেকর্ড ভাঙল কোল্ড প্লে। মিউজিক ট্যুরের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শকের রেকর্ড গড়ল কোল্ড প্লের কনসার্ট। এই মুহূর্তে ওয়ার্ল্ড ট্যুর করছে কোল্ড প্লে। সেই ট্যুর শেষ হতে এখনও প্রায় আটমাস বাকি। তার আগেই বিশ্ব রেকর্ড গড়লেন ক্রিস মার্টিনরা। সদ্য মুম্বই ও আহমেদাবাদে কনসার্টের আয়োজন করেছিলেন এই ব্রিটিশ রক ব্যান্ডে সদস্যরা। তাঁদের পারফরম্যান্স দেখতে ভিড় জমিয়েছিলেন দেশের নানা প্রান্ত থেকে হাজির হওয়া দর্শক। সমস্যা হয় টিকিট নিয়েও। বলিউডের নামজাদা তারকারা উপস্থিত ছিলেন কোল্ড প্লের মুম্বই কনসার্টে। সদ্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জানানো হয়, মিউজিক্যাল ট্যুরের ক্ষেত্রে সবচেয়ে বেশি দর্শকের বিশ্ব রেকর্ড গড়েছেন তাঁরা।



